ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
জয়ের সাক্ষাৎকারে নড়েচড়ে বসেছে সরকার” আরও যা বললেন রনি
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে দেওয়া সজীব ওয়াজেদ জয়ের এক্সক্লুসিভ সাক্ষাৎকার আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ভারতের নীতিনির্ধারক মহলে বাংলাদেশ বিষয়ে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওবার্তায় গোলাম মাওলা রনি বলেন,
“অ্যাসোসিয়েটেড প্রেসের মতো বিশ্বখ্যাত সংবাদ সংস্থায় সাক্ষাৎকার দেওয়ার সুযোগ খুবই বিরল। বাংলাদেশের রাজনীতিতে এমন সুযোগ খুব কম নেতারই হয়েছে। কিন্তু জয় যা করেছেন, তা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের রাজনীতির মানচিত্রে নতুন মাত্রা যোগ করেছে।”
তিনি আরও বলেন,
“জয়ের ব্যক্তিত্ব ও মেধার স্তর গড়পড়তা রাজনীতিকদের চেয়ে অনেক উপরে। আমি কাছ থেকে দেখেছি— তার আইকিউ লেভেল এত উচ্চ যে, তিনি দুনিয়ার অনেক কিছু থেকেই নির্লিপ্ত থাকেন। আমাদের অনেকেই ভুলভাবে তাকে অবমূল্যায়ন করেছেন। কিন্তু আপনি যদি তার আচরণ, পোশাক-পরিচ্ছদ ও উপস্থাপন ভঙ্গি দেখেন, মনে হবে যেন কোনো আন্তর্জাতিক রাষ্ট্রনায়ক— বারাক ওবামা বা জন এফ কেনেডির মতো।”
রনি বলেন, “এপি’র মতো প্রতিষ্ঠানের সামনে লবিং করে সাক্ষাৎকার পাওয়া সম্ভব হতে পারে, কিন্তু প্রশ্ন বোঝা, ইংরেজিতে সাবলীলভাবে উত্তর দেওয়া এবং প্রাসঙ্গিক বিশ্লেষণ উপস্থাপন করা— এটা কেবল বুদ্ধিমত্তার পরিচয়। জয় সেটি অসাধারণভাবে করেছেন।”
তিনি উল্লেখ করেন, সাক্ষাৎকারে জয় বলেছেন—
“আওয়ামী লীগকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক ও অর্থবহ নির্বাচন সম্ভব নয়।”
এ প্রসঙ্গে রনি বলেন,
“তার এই বক্তব্য রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন। বিএনপিকে বাদ দিয়ে যেমন ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন বিতর্কিত হয়েছিল, তেমনি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনও অর্থবহ হবে না— এটা তিনি স্পষ্ট করে দিয়েছেন।”
গোলাম মাওলা রনি মনে করেন, জয়ের সাক্ষাৎকার আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে নিয়ে পশ্চিমা দুনিয়ার দৃষ্টিভঙ্গি নতুনভাবে গঠন করছে।তিনি বলেন,
“আমেরিকা ও ইউরোপ এখন আগের চেয়ে অনেক পরিপক্ক। অন্তর্বর্তী সরকারের ডিপ স্টেট দিয়ে যে পরিবর্তন চাওয়া হয়েছিল, তা এখন থেমে গেছে। এমন অবস্থায় জয়ের এই সাক্ষাৎকার সরকারের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন ভারসাম্য তৈরি করছে।”
রনির মতে, এই সাক্ষাৎকারের মাধ্যমে জয় শুধু নিজের নয়, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, যা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে নতুনভাবে উপস্থাপন করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)