ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক, এইমাত্র জানাগেলো যে খবর
কয়েকদিন ধরে আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং পারিবারিক মহলে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার (২১ অক্টোবর) উভয়েই ফেসবুকে স্ট্যাটাস প্রকাশ করে বিষয়টির সমাধানের খবর দেন।
আবু ত্বহা তার স্ট্যাটাসে উল্লেখ করেন, “উস্তাদ আবু ত্বহা মুহাম্মাদ আদনান ও সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য মুরুব্বি ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী শারিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান হয়েছে, আলহামদুলিল্লাহ।”
তিনি বিস্তারিত জানিয়ে বলেন—
১। মুরুব্বি ওলামায়ে কেরামের উপস্থিতিতে সাবিকুন নাহার খুলা তালাক গ্রহণ করেছেন। ফলে তাদের মধ্যে বর্তমানে কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই।
২। বিয়ের মোহরআনা পূর্বেই পরিশোধ করা হয়েছে; কোনোরকম দেনা-পাওনা নেই।
৩। সাবিকুন নাহার Taw Haa Zin Nurain Islamic Center এর উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় ৫ ভরি এবং অন্যান্য খাতে আরও ৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ ফেরতযোগ্য ধার হিসেবে প্রদান করেছিলেন। উভয় পক্ষই মুরুব্বিদের নির্দেশ অনুযায়ী বিষয়টি মেনে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে যে ৮ ভরি স্বর্ণের বিনিময়ে বিবাহ বিচ্ছেদের গুজব ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।
৪। বাচ্চাদের বিষয়ে মুরুব্বিদের মাজলিসে শারিয়াহ সম্মত ফয়সালা গ্রহণ করা হয়েছে এবং উভয় পক্ষ তা মেনে নিয়েছেন।
সাবিকুন নাহারও তার স্ট্যাটাসে লিখেছেন, “আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। পারিবারিক ইস্যুটি মুরুব্বি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সুন্দরভাবে সমাধান হয়েছে। আমি প্রকাশ্যে তওবা ও ক্ষমা প্রার্থনা করছি এবং পরবর্তী সময়ে এ বিষয়ে কথা বলার থেকে বিরত থাকব।”
উভয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানো বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছেন এবং নিজের অডিও ও ভিডিও ক্লিপ ডিলিট করার আহ্বান জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)