ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ জুড়ে টপ অ্যালার্ট: পুলিশের সর্বোচ্চ সতর্কবার্তা
সম্প্রতি দেশের একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা উদ্বেগ বাড়তে থাকায় সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
শনিবার (১৮ অক্টোবর) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিশেষ নির্দেশনায় বলা হয়, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (Key Point Installation)-গুলোতে সম্ভাব্য হামলা বা নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এই প্রেক্ষাপটে মাঠ পর্যায়ের সকল পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত টহল জোরদার, সন্দেহভাজনদের নজরদারি এবং প্রয়োজনীয় স্থানে চেকপোস্ট বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক কর্মকর্তা জানান, “নির্দেশনা পাওয়ার পর আমরা টহল বাড়িয়েছি এবং বেশ কিছু কৌশলগত স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন যেকোনো ব্যক্তি বা কার্যকলাপের প্রতি কঠোর নজর রাখা হচ্ছে।”
গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি বাড়ানো
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের পরপরই মৌখিক নির্দেশের মাধ্যমে কেপিআই এলাকায় অতিরিক্ত টহল, মোবাইল পেট্রোলিং এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জেলা পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরও নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর, সংসদ ভবনসহ কেপিআই জোনগুলো তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।
আইজিপির বক্তব্য
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন,
“দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা সারা বছরই অগ্রাধিকার পায়।বর্তমানে পুলিশ, আনসার, ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে।জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”
কী হলো কেপিআই?
‘Key Point Installation’ বা সংক্ষেপে কেপিআই হলো দেশের এমন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, যেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা ও কৌশলগত গুরুত্বের বিষয় জড়িত।বর্তমানে সারাদেশে মোট ৫৮৭টি কেপিআই স্থাপনা রয়েছে, যার মধ্যে রয়েছে:বঙ্গভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়, বিমানবন্দর, বিটিভি, কারাগার ও বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র।
এসব স্থাপনার নিরাপত্তা তদারকির জন্য সরকারের একটি কেপিআই নীতিমালা কমিটি রয়েছে, যারা নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়নের কাজ করে থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)