ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন

২০২৫ অক্টোবর ১৮ ১৫:৫৭:২৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরের পরপরই লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরাও কাজ করছে। সর্বশেষ তথ্যমতে, আগুন নেভানোর কাজে ২৮টি ইউনিট অংশ নিয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শুরুতে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, পরে পরিস্থিতি জটিল হয়ে পড়ায় ধাপে ধাপে ইউনিট সংখ্যা বাড়ানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, বিমানবন্দরের ভেতরের ৮ নম্বর গেটের পাশে ‘স্কাই ক্যাপিটাল’ অফিস এবং ইম্পোর্ট কার্গো এরিয়া থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, “কার্গো ভিলেজের পাশের একটি অংশে আগুন লাগে। ফায়ার সার্ভিস, বিমানবাহিনী এবং বিমানবন্দরের নিজস্ব টিম একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত ফ্লাইট চলাচলে বড় ধরনের প্রভাব পড়েনি।”

অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত