ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের পাসপোর্ট নিয়ে নতুন দু:সংবাদ
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে ৬ ধাপ পিছিয়েছে বাংলাদেশের পাসপোর্ট। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র্যাংকিংয়ে দেখা যায়, ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম, যা আগের তালিকার চেয়ে ছয় ধাপ পিছিয়ে। গত জুলাইয়ে প্রকাশিত তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৪তম। বর্তমান সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০০তম স্থানে রয়েছে উত্তর কোরিয়া।
তালিকা অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৮টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারেন। এসব দেশের মধ্যে রয়েছে—বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামেইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্তসেররাট, মোজাম্বিক, নেপাল, নিউ, রুয়ান্ডা, স্যামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনেস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু।
বাংলাদেশের নিচে অবস্থান করা দেশগুলো হলো—নেপাল (১০১ তম), সোমালিয়া (১০২ তম), পাকিস্তান (১০৩ তম), ইয়েমেন (১০৩ তম), ইরাক (১০৪ তম), সিরিয়া (১০৫ তম) এবং আফগানিস্তান (১০৬ তম)।
অন্যদিকে, সিঙ্গাপুর বৈশ্বিক পাসপোর্ট সূচকের শীর্ষে রয়েছে। দেশটির পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান, যথাক্রমে ১৯০ ও ১৮৯টি দেশের ভ্রমণ সুবিধা নিয়ে।
চতুর্থ স্থানে রয়েছে জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন ও সুইজারল্যান্ড, আর পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। এসব দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন ১৮৭–১৮৮টি দেশে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)