ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এবার কথা রাখলেন সেনাপ্রধান সেনা প্রধান ওয়াকার-উজ-জামান
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদ রেজামণিপাড়া ও কারিগরপাড়ার মানুষের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকটের অবসান ঘটিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তাঁর উদ্যোগে সৌরবিদ্যুতের মাধ্যমে টেকসই পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের ফলে এখন ঘরে বসেই বিশুদ্ধ পানি পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
গত ২৯ মার্চ রেজামণিপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তাদের পানির সংকটের কথা জানতে পারেন। তখনই তিনি দ্রুত টেকসই সমাধানের নির্দেশ দেন এবং সৌরশক্তি ব্যবহার করে বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্প হাতে নেওয়ার নির্দেশ দেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ি জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেনাপ্রধানের নির্দেশনায় বিশুদ্ধ পানির এই ব্যবস্থা করা হয়েছে। শান্তি ও সম্প্রীতি অটুট রেখে সবাই মিলে উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে।”
দীর্ঘদিন ধরে কারিগরপাড়া ও রেজামণিপাড়ার ১২০টি পরিবার ঝিরি ও কূপ থেকে পানি সংগ্রহ করত। বিশুদ্ধ পানির এই প্রকল্প চালু হওয়ায় স্থানীয়রা সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের ভাষায়, “আগে অনেক কষ্টে ঝিরি থেকে পানি আনতে হতো, এখন ঘরেই বিশুদ্ধ পানি পাচ্ছি।”
উল্লেখ্য, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কর্মজীবনের শুরুতে রেজামণিপাড়া আর্মি ক্যাম্পে ক্যাম্প কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাই তাঁর উদ্যোগে এ এলাকার মানুষকে বিশুদ্ধ পানির সুবিধা দেওয়া যেন এক মানবিক প্রতিশ্রুতি পূরণের উদাহরণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)