ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো বাংলাদেশ ব্যাংক

২০২৫ অক্টোবর ১৬ ১৯:৫৯:০৬

১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা দিয়েছে ১ ও ২ টাকার ধাতব কয়েন নিয়ে। কিছু এলাকায় দেখা গেছে, নাগরিকরা এই ছোট মুদ্রা ব্যবহার করতে অনীহা প্রকাশ করছেন, যা প্রচলিত আইনের লঙ্ঘন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কাগজী নোটের পাশাপাশি ১ ও ২ টাকার সব ধাতব মুদ্রা বৈধ লেনদেনের জন্য প্রযোজ্য। তাই নাগরিকরা এসব কয়েন নগদ লেনদেনে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন।

ব্যাংক থেকে অনুরোধ করা হয়েছে, কোনোভাবেই ছোট মুদ্রাগুলো উপেক্ষা করা যাবে না। ১ ও ২ টাকার কয়েন ব্যবহার করা থেকে বিরত থাকা আইনভঙ্গ হিসেবে গণ্য হবে। এ নির্দেশনা সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের জন্য সমানভাবে প্রযোজ্য।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত