ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

১ হাজার টাকায় ১২ কেজির এলপিজি সিলিন্ডার

২০২৫ অক্টোবর ১১ ১৬:৪৮:৩৭

১ হাজার টাকায় ১২ কেজির এলপিজি সিলিন্ডার

১২ কেজির এলপিজি সিলিন্ডার ১ হাজার টাকার কমে বিক্রি হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা

দেশে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার কমে নেমে আসার জন্য সরকার সরাসরি পদক্ষেপ নিচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, খুব শীঘ্রই বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন, “যে সিলিন্ডারের দাম ১২০০ টাকার হওয়া উচিত, তা ১৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এই অতিরিক্ত মুনাফার দায় ব্যবসায়ীদের নিতে হবে। আমাদের লক্ষ্য, ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার টাকার নিচে নামানো।”

আরও পড়ুন :শাহজালাল বিমানবন্দরে ঘটে গেলো অনাকাঙ্খিত ঘটনা! অল্পের জন্য রক্ষা পেলো শতাধিক যাত্রী

শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত “বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা” শীর্ষক পলিসি কনক্লেভে এই মন্তব্য করেন উপদেষ্টা।

উপদেষ্টা ফাওজুল বর্তমান জ্বালানি সংকটে এলপিজিকে কার্যকর সমাধান হিসেবে দেখছেন। তবে এর উচ্চ মূল্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন, কারণ এলপিজি মূলত বেসরকারি খাতের মাধ্যমে সরবরাহ হয়। তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, “অতিরিক্ত মুনাফার লোভ ত্যাগ করে ব্যবসায়ীদের দায়িত্বশীল হতে হবে। সম্পদের পাহাড় গড়ে বিদেশে অর্থ পাচারের মানসিকতা থেকে বের হতে হবে।”

তিনি দেশের বর্তমান জ্বালানি সংকটের জন্য এক শ্রেণির রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীদেরও দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, “জ্বালানি নিশ্চিত না করে অতিরিক্ত বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও গ্যাস খাতে অসংখ্য অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। এর পেছনে রয়েছে কিছু রাজনৈতিক প্রভাব।”

উপদেষ্টা আরও জানান, দেশে জ্বালানি অনুসন্ধান কাজ বাড়ানোর জন্য নতুন রিগ কেনা হচ্ছে। তবে এখন পর্যন্ত তা সন্তোষজনক নয়। এ কারণে দেশের বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য খাতে এলপিজি ব্যবহার বাড়ানো গুরুত্বপূর্ণ। এলএনজি রূপান্তরের সক্ষমতা বৃদ্ধির জন্য নতুন এফএসআরইউ স্থাপনের পরিকল্পনা চলছে, যা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া।

আরও পড়ুন :চরম দু:সংবাদ : সৌম্য সরকারের জীবনে নেমে এলো শোকের ছায়া

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত