ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

দারুন সুখবর : সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন নিয়ে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা

২০২৫ অক্টোবর ০১ ১২:৩৮:৫৬

দারুন সুখবর : সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন নিয়ে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই গেজেট আকারে বাস্তবায়ন করা হবে। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করতে হবে না। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই এ খাতে বরাদ্দ রাখা হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে-স্কেল কার্যকর করতে হলে চলতি বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে। ডিসেম্বরে বাজেট সংশোধন শুরু হলে সেখানে এ বিধান যুক্ত করা হবে।”

এর আগে গত ২৪ জুলাই সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণে একটি পে-কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে।

কমিশনের একজন সদস্য জানান, সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে এই অনুপাত ১০:১, যা নতুন কাঠামোতেও ৮:১ থেকে ১০:১-এর মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে। চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে একজন কর্মচারী চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত মাসে মাত্র ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। নতুন কাঠামোয় চিকিৎসা ভাতা ও অবসর-পরবর্তী বাড়তি সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর প্রস্তাব থাকবে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের নভেম্বরে ভাতা সংস্কার আলোচনা শুরু হয়। চলতি বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ১০ শতাংশ বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮৪ হাজার ৬৮৪ কোটি টাকা, যা গত বছরের তুলনায় বেশি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত