ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্ব, কারণ কী
একসময় সংস্কার ইস্যুতে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মধ্যে ঐক্যমতের ছবি দেখা গেলেও, সাম্প্রতিক সময়ে দুই দলের সম্পর্কের মধ্যে তৈরি হয়েছে দৃশ্যমান দূরত্ব।
যুগপৎ আন্দোলনে নেই এনসিপি
জুলাই সনদ বাস্তবায়ন ও প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ বেশ কিছু দাবিতে জামায়াত, এনসিপি ও ইসলামি ঘরানার আরও কয়েকটি দলের যুগপৎ আন্দোলনের কথা শোনা যাচ্ছিল। কিন্তু সোমবার (১৫ সেপ্টেম্বর) জামায়াত ইসলামী চারটি দলের সাথে যুগপৎ কর্মসূচি ঘোষণা করলেও, সেখানে ছিল না এনসিপি।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “সংস্কারের সব দাবিতে একমত না হওয়া এবং নির্বাচনি জোট নিয়ে অস্পষ্টতা থাকায় আপাতত জামায়াতের সাথে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি।”
মতপার্থক্যের জায়গা
জামায়াত ও তাদের শরিকরা সংসদের উচ্চ ও নিম্ন—উভয় কক্ষে PR পদ্ধতি চাইছে।
এনসিপি চাইছে শুধু উচ্চকক্ষে PR পদ্ধতি।
সংস্কার ইস্যুতে সবার সাথে একমত না হওয়ায় যুগপৎ আন্দোলন থেকে সরে এসেছে এনসিপি।
নির্বাচনি সমঝোতায় দ্বিধা
আগামী জাতীয় নির্বাচনের আগে বিএনপি-বিরোধী বৃহত্তর জোটের সম্ভাবনা থাকলেও, এনসিপি এখনই জামায়াত বা অন্য কোনো দলের সাথে জোটে যেতে আগ্রহী নয়। দলের ভেতরেই আছে মতভেদ—
ইসলামপন্থি অংশ জামায়াতের সাথে ঘনিষ্ঠ হতে চায়।
বাম ঘরানার অংশ জামায়াত-ঘেঁষা অবস্থানকে প্রত্যাখ্যান করছে।
একজন এনসিপি নেতা মন্তব্য করেন, “জামায়াতের সাথে জোট করলে বিরোধী দলে থাকতে হতে পারে, যা দীর্ঘমেয়াদে রাজনৈতিকভাবে ক্ষতি ডেকে আনবে।”
ছাত্ররাজনীতি ও হতাশা
ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জামায়াত সমর্থিত ইসলামী ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয়, বিপরীতে এনসিপির সমর্থিত ছাত্র সংগঠন বাগছাসের ভরাডুবি দলের ভেতরে নতুন হতাশা তৈরি করেছে। এর পর থেকেই জামায়াত-ঘেঁষা অবস্থান নিয়ে আরও প্রশ্ন উঠেছে এনসিপির ভেতরে।
বিশ্লেষকদের মত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রওনক খান মনে করেন, “লক্ষ্য এক হলেও, স্বার্থ ও কৌশলগত জায়গায় বিভেদ তৈরি হওয়া স্বাভাবিক। আপাতত এনসিপি কৌশলী অবস্থান নিয়েছে। ভোটের সময় ঘনালে অবস্থান বদলাতেও পারে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)