ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ব্যাংকগুলোকে কড়া নির্দেশ: আড়াই লাখ কৃষি ঋণে CIB চার্জ নয়
ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান (এমএফআই) ও এনজিও সংশ্লিষ্টতা ছাড়া নিজস্ব চ্যানেলে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত কৃষি ও পল্লী ঋণ বিতরণে কোনো ধরনের ‘ক্রেডিট ইনফরমেশন ব্যুরো’ (সিআইবি) চার্জ নিতে পারবে না ব্যাংকগুলো। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
ঋণ প্রাপ্তি সহজ করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সিআইবি কর্তৃক চলতি পঞ্জিকা বছরের গত ৫ মে জারিকৃত সার্কুলারে কৃষি ও পল্লী ঋণের আওতাভুক্ত শস্য-ফসল খাতসহ অন্যান্য সকল খাতে সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত নতুন ঋণ আবেদন বা বিদ্যমান ঋণ নবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বরোয়ার, কো-বরোয়ার ও গ্যারান্টারের তৈরিকৃত সিআইবি রিপোর্টের ক্ষেত্রে আরোপযোগ্য সার্ভিস চার্জ মওকুফ করা হয়।
তবে, গ্রাহকদের নিকট থেকে সিআইবি চার্জ আদায় করা হলেও ব্যাংকগুলো বিতরণকৃত কৃষি ও পল্লী ঋণের মধ্যে খুবই অল্প সংখ্যক ঋণের বিপরীতে সিআইবি চার্জ পুনর্ভরণে বাংলাদেশ ব্যাংকে আবেদন করছে। ফলে বিপুল সংখ্যক ঋণগ্রহীতা উল্লেখিত চার্জ মওকুফের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
সার্কুলারে আরও বলা হয়, কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় (অনুচ্ছেদ নং ২.১.৬) অগ্রাধিকার খাত হিসেবে গ্রাহক পর্যায়ে স্বল্প সুদে কৃষি ও পল্লী ঋণ প্রাপ্তির নিশ্চয়তার জন্য ব্যাংক কর্তৃক নির্ধারিত সুদ ব্যতীত অন্য কোনো প্রকার চার্জ, প্রসেসিং/মনিটরিং ফি ইত্যাদি (যে নামেই অভিহিত করা হোক) ধার্য করা যাবে না। এই নির্দেশনার ফলে কৃষি ও পল্লী ঋণের সহজলভ্যতা বাড়বে এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা আরও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
আল-মামুন/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)