ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
৫ দাবিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, সংসদ ও উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদী সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করাসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের এই কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ ও সমাবেশ করবে জামায়াত। এরপর ১৯ সেপ্টেম্বর বিভাগ ও জেলায় বিক্ষোভ সমাবেশ এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করবে দলটি।
ডা. তাহের বলেন, "আমরা লক্ষ্য করছি, মানুষের দাবিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাই গণআন্দোলনের বিকল্প নেই।" তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই তাদের সব দাবি মেনে নেওয়া সম্ভব বলে উল্লেখ করেন এবং নির্বাচনী রোডম্যাপকে 'একতরফা' আখ্যা দিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন। কালো টাকার ব্যবহার, পেশিশক্তি ও নির্বাচনী অনিয়ম বন্ধে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান তিনি।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জামায়াতের নায়েবে আমীর বলেন, "আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না, একথা কখনো বলছি না। বরং আমরা বলছি, আমাদের দাবি মেনে নির্বাচন আয়োজনের জন্য।" তিনি আরও যোগ করেন, "অন্য দলের দাবি যৌক্তিক হলে সেটা মানতে বলবো। আমাদেরটা যৌক্তিক হলে আমাদেরটা মানতে বলবো। যুক্তিই ঠিক করবে কোনটা যৌক্তিক।"
বেশ কয়েকটি ইসলামপন্থী দল অভিন্ন দাবিতে রাজপথে নামার ঘোষণা দিলেও জামায়াত এখনই এটিকে যুগপৎ কর্মসূচি বা নির্বাচনী জোট বলতে রাজি নয়। তবে সরকার দাবি না মানলে সমমনাদের নিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি। ডা. তাহের বলেন, "যেহেতু দাবি এক, প্রত্যেকেই তার নিজের মতো করে কর্মসূচি পালন করবে। এখনো এটি যুগপৎ বলছি না।"বাংলাদেশ খেলাফত মজলিসেরও অভিন্ন দাবিতে কর্মসূচি ঘোষণা
এদিকে, জামায়াতের ঘোষণার একদিন আগে, রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসও সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরের দাবিসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। দলটির আমির মাওলানা মামুনুল হক রাজধানীর পুরান পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
খেলাফত মজলিসের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- একইদিন ঢাকায় বিক্ষোভ মিছিল এবং ১৯ ও ২৬ সেপ্টেম্বর সারাদেশে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি। তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে- জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।
সংবাদ সম্মেলনে মামুনুল হক বলেন, "জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদকেও কাগুজে ও অকার্যকর করে ফেলা যাবে না।" এ সময় দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের বিষয়ে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, এনসিপি, নেজামী ইসলামী পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)