ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর, আলোচনায় তারেক রহমানের নিরাপত্তা
দীর্ঘ ২১ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার বিকাল ৪টা ২২ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সূত্র জানিয়েছে, বৈঠকটি আনুষ্ঠানিকভাবে সৌজন্যমূলক হলেও আলোচনায় উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা এবং তার সার্বিক ও সার্বক্ষণিক নিরাপত্তা প্রসঙ্গ গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। এছাড়া দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব ও মতবিনিময় হয় বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন লুৎফুজ্জামান বাবর। দায়িত্ব পালনকালে তিনি নানা ঘটনায় আলোচনায় আসেন—কখনও প্রশংসিত, কখনও সমালোচিত। বহু বছর পর তার এই সফরকে ঘিরে সচিবালয়ে সাংবাদিক ও গোয়েন্দা কর্মকর্তাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, সিনিয়র সচিব নাসিমূল গণি, পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম, সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান এবং সাবেক এডিশনাল আইজি মাহবুবুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)