ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ওড়না ছাড়া ছাত্রীকে দেখতে চান শিক্ষক, কলেজ গেটে ঝুলছে স্ক্রিনশট
নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। একাধিক ছাত্রীকে আপত্তিকর মেসেজ পাঠানো, অবৈধ সম্পর্কে জড়াতে চাপ প্রয়োগ এবং বিভিন্ন অশোভন প্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তার পাঠানো কথোপকথনের স্ক্রিনশট এখন ভাইরাল, এমনকি কলেজের গেটেও তা ঝুলিয়ে রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব স্ক্রিনশটে দেখা যায়, অধ্যক্ষ সামসুল হক শিক্ষার্থীদের সৌন্দর্যের প্রশংসা করেন, ছবি চান, এমনকি ওড়না ছাড়া ছবি পাঠানোর অনুরোধও জানান। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকরা বিষয়টি যাচাই করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী জানান, দুই বছর আগে যখন তিনি বিএমসি মহিলা কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন, তখনই অধ্যক্ষ সামসুল হক তার সঙ্গে ফেসবুকে যুক্ত হন। এরপর বিভিন্ন সময়ে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং ব্যক্তিগত ছবি চান। শিক্ষার্থী জানান, "একপর্যায়ে উনি আমার কাছ থেকে ওড়না ছাড়া ছবি চান। তখনই আমি তাকে ব্লক করে স্ক্রিনশটগুলো রেখে দিই।"
এছাড়াও আরও কয়েকজন শিক্ষার্থী একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। একটি স্ক্রিনশটে দেখা যায়, সামসুল হক এক শিক্ষার্থীকে বলেন— “নতুন বউ সাজে দেখা করলে না?” উত্তরে ছাত্রী জানান তিনি ব্যস্ত ছিলেন। তখন সামসুল হক লেখেন— “আমি তোমার বিউটি থেকে বঞ্চিত হলাম।”
অভিযোগের বিষয়ে অধ্যক্ষ সামসুল হকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, দ্রুত তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)