ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কথা রাখলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
খাগড়াছড়ির দুর্গম রেজামণিপাড়া ও কারিগরপাড়ার মানুষ অবশেষে পেলেন দীর্ঘদিনের কাঙ্ক্ষিত বিশুদ্ধ পানির ব্যবস্থা। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের উদ্যোগে সৌরবিদ্যুতের মাধ্যমে টেকসই পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন হওয়ায় এখন ঘরে বসেই বিশুদ্ধ পানি পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
গত ২৯ মার্চ রেজামণিপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান এলাকাবাসীর কাছ থেকে পানির সংকটের কথা শোনেন। সঙ্গে সঙ্গেই তিনি টেকসই সমাধানের নির্দেশ দেন। সেই নির্দেশনার বাস্তবায়ন হিসেবে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রকল্পটির উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন—
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা
খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম
জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে নিরাপত্তার পাশাপাশি এখানকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে। সেনাপ্রধানের নির্দেশনায় এই বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। শান্তি ও সম্প্রীতি বজায় রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।”
কারিগরপাড়া ও রেজামণিপাড়ার প্রায় ১২০টি পরিবার আগে ঝিরি ও কূপ থেকে কষ্ট করে পানি সংগ্রহ করত। এখন ঘরে ঘরে পাইপলাইনে বিশুদ্ধ পানি পৌঁছানোয় খুশি স্থানীয়রা সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, কর্মজীবনের শুরুতে জেনারেল ওয়াকার-উজ-জামান রেজামণিপাড়া আর্মি ক্যাম্পে ক্যাম্প কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আকাশ /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)