ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সতর্ক হোন! এই উপসর্গগুলো পিত্তথলির পাথরের লক্ষণ হতে পারে
অনেক সময় হঠাৎ পেটে ব্যথা শুরু হলে অনেকেই ভয় পান—'পেটে কি পাথর হলো?' আসলে পেটের ভেতরে সরাসরি নয়, বরং লিভারের নিচে ছোট একটি থলি থাকে, যাকে পিত্তথলি (Gallbladder) বলা হয়। এই অঙ্গের মূল কাজ হলো খাবার হজমে সহায়তা করা, বিশেষ করে চর্বি জাতীয় খাবার হজম করা। এখানেই তৈরি হতে পারে ছোট-বড় পাথরের মতো বস্তু, যাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় গলস্টোন বা পিত্তথলির পাথর।
পিত্তথলির পাথর কীভাবে হয়?পিত্তথলির ভেতরের রসে কোলেস্টেরল ও অন্যান্য উপাদান জমে ছোট-বড় পাথরের মতো গঠন তৈরি হয়। এগুলোর আকার ধূলিকণার মতো ছোট হতে পারে, আবার টেনিস বলের মতো বড়ও হতে পারে। অনেক সময় এগুলো কোনো উপসর্গ ছাড়াই শরীরে থেকে যায়, তবে উপসর্গ শুরু হলে চিকিৎসকের শরণ নেওয়া জরুরি।
যে লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন:
পেটের উপরের ডান দিকে হঠাৎ তীব্র ব্যথা (কয়েক মিনিট থেকে ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে)
বমি বমি ভাব বা বমি হওয়া
চোখ ও ত্বক হলদেটে হয়ে যাওয়া (জন্ডিস)
শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া বা জ্বর
কারা বেশি ঝুঁকিতে?বিশেষজ্ঞদের মতে, নারীরা পুরুষদের তুলনায় বেশি ঝুঁকিতে থাকেন। এছাড়া ঝুঁকি বাড়ায়—
বয়স ৪০ বা তার বেশি
স্থূলতা বা অতিরিক্ত ওজন
চর্বিযুক্ত খাবার বেশি খাওয়া
সবজি কম খাওয়া
দ্রুত ওজন কমানো
ইস্ট্রোজেন জাতীয় ওষুধ সেবন
কিছু রক্তের রোগ বা লিভারের সমস্যা
সম্ভাব্য জটিলতা:
পিত্তথলির প্রদাহ (কোলেসিস্টাইটিস)
পিত্তনালিতে বাধা সৃষ্টি
অগ্ন্যাশয়ের প্রদাহ (প্যানক্রিয়াটাইটিস)
পিত্তথলির ক্যান্সার (খুবই বিরল)
চিকিৎসা:পিত্তথলিতে পাথর ধরা পড়লে কার্যকর সমাধান হলো অস্ত্রোপচারের মাধ্যমে পিত্তথলি অপসারণ করা। তাই এসব উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
আকাশ /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল