ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের ৩ দিন, শিক্ষার্থীদের ১২ দিনের ছুটি!
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এই বছর টানা তিন দিনের ছুটি পাচ্ছেন। আগামী ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীর সরকারি ছুটির সাথে ৩ অক্টোবর (শুক্রবার) ও ৪ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় তারা এই দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।
অন্যদিকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্গাপূজার ছুটি শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর থেকে, যা ৭ অক্টোবর পর্যন্ত চলবে। এতে শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি পাবে। এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত আরও দুই দিন বেশি ছুটি মিলছে তাদের। ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহে মোট ১২ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির সময়ে কেবল দুর্গাপূজাই নয়, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকছে।
তবে, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাই তাদের ছুটির সময়সূচি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার মাধ্যমে আলাদাভাবে নির্ধারিত হবে।
এই লম্বা ছুটি সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দেবে।
আব্দুর রহিম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)