ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মাহফুজ আলমের উপর আ.লীগ কর্মীদের হামলা চেষ্টা
লন্ডনে অনুষ্ঠিত এক সেমিনার থেকে বের হওয়ার সময় অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আওয়ামী লীগের নেতা–কর্মীরা হামলার চেষ্টা চালায়। তবে পুলিশের সতর্ক উপস্থিতির কারণে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ঘটনাটি স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঘটে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশনের তথ্যমতে, মাহফুজ আলম সেদিন লন্ডনে দুটি অনুষ্ঠানে যোগ দেন। প্রথমটি বিকেল ৪টায় লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজে (SOAS) অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে হাইকমিশন ও সোয়াস যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় উপদেষ্টার গাড়ি নিরাপদে পৌঁছালেও, বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগের প্রায় ১৮ জন কর্মী স্লোগান দিতে থাকে। ভেতরে প্রবেশের পর পার্কিং এলাকায় রাখা গাড়ির ওপর কয়েকজন দুষ্কৃতকারী ডিম নিক্ষেপ করে।
অনুষ্ঠান শেষে উপদেষ্টা ও হাইকমিশনের কর্মকর্তারা নিরাপদে বের হয়ে গেলেও, হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কিছু দুষ্কৃতকারী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ও গাড়ির ওপর ডিম ছোড়ে। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
সন্ধ্যায় মাহফুজ আলম নির্ধারিত সময়ে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় লন্ডন মেট্রোপলিটন পুলিশ আশ্বাস দেয় যে উপদেষ্টা মাহফুজ আলমের নিরাপত্তায় তারা সবসময় সতর্ক থাকবে।
আকাশ /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)