ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিয়ে নতুন ঘোষণা দিলেন তারেক রহমান
ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা ও পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তারেক রহমান লেখেন—
বাংলাদেশিরা সবসময়ই ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে দাঁড়িয়েছে। দখলকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের পরিকল্পনা ভবিষ্যতে কোনো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনাকে কার্যত ধ্বংস করে দেবে। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনি জনগণের ওপর যে দমন-পীড়ন চলছে, তা পরিকল্পিত গণহত্যা ও জাতিগত নিধন ছাড়া কিছু নয়।
তিনি আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছেন। বর্তমান ইসরায়েলি সরকারের আগ্রাসী নীতি পুরো অঞ্চলকে ভয়াবহ সংকটে ঠেলে দিচ্ছে, যা প্রবাসী বাংলাদেশি শ্রমিক ও তাদের পরিবারের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন—
ইসরায়েলি সরকারের বসতি স্থাপনের পরিকল্পনার বিরুদ্ধে বিশ্বকে একযোগে নিন্দা জানাতে হবে এবং চাপ সৃষ্টি করতে হবে। একইসঙ্গে আন্তর্জাতিক আদালতের উচিত গাজায় সংঘটিত গণহত্যার বিষয়ে দ্রুত রায় ঘোষণা করা, যাতে ফিলিস্তিনি জনগণ আর বেশি ভোগান্তিতে না পড়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)