ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভূমি উন্নয়ন কর, নামজারি, মৌজা ম্যাপ ও খতিয়ান প্রাপ্তিতে বড় সুখবর
জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে ভূমি মন্ত্রণালয়। এর অংশ হিসেবে হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা সহজীকরণের লক্ষ্যে চালু করা হয়েছে আধুনিক সফটওয়্যার।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেওয়া তথ্য বিবরণীতে জানানো হয়, নতুন একটি সফটওয়্যার এবং পূর্বে চালু থাকা চারটি সফটওয়্যারের দ্বিতীয় সংস্করণ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এর মাধ্যমে নাগরিকরা এখন অনলাইনে শতভাগ ভূমি উন্নয়ন কর, নামজারি, মৌজা ম্যাপ এবং খতিয়ান (পর্চা) সহজেই সংগ্রহ করতে পারবেন।
সেবাগ্রহণের জন্য প্রথমে land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে Land Service Gateway (LSG) এর মাধ্যমে প্রোফাইল তৈরি করতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর প্রদানের পর স্বয়ংক্রিয়ভাবে প্রোফাইল ভেরিফাই হয়ে যাবে। এরপর নাগরিক নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কাঙ্ক্ষিত সেবা গ্রহণ বা আবেদন করতে পারবেন।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, নতুন সংস্করণে সফটওয়্যারগুলোর কার্যক্রম আগের তুলনায় অনেক গতিশীল হয়েছে। নাগরিকরা ইতোমধ্যেই নামজারি, ভূমি উন্নয়ন কর ও খতিয়ান প্রাপ্তি সেবা পাচ্ছেন। অচিরেই এই সেবার গতি আরও বাড়ানো হবে।
এ ছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নাগরিকবান্ধব আচরণ ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদানের জন্য ইউজার ম্যানুয়াল সরবরাহ করা হয়েছে।
সেবাগ্রহণে সহায়তার জন্য নাগরিকরা land.gov.bd/manual থেকে ব্যবহার বিধিমালা এবং land.gov.bd/faq থেকে সাধারণ জিজ্ঞাসিত প্রশ্নোত্তর সংগ্রহ করতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)