ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশে ই-পাসপোর্টের সুবিধা ও ফি: বিস্তারিত গাইড

২০২৫ সেপ্টেম্বর ১২ ০৮:৫৮:২৯

বাংলাদেশে ই-পাসপোর্টের সুবিধা ও ফি: বিস্তারিত গাইড

বাংলাদেশ এখন ই-পাসপোর্টের যুগে প্রবেশ করেছে। এখন ঘরে বসেই অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করা সম্ভব। তবে আবেদন করতে গেলে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকে প্রস্তুত রাখা জরুরি।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

১৮ বছরের নিচে আবেদনকারীর জন্য জন্মনিবন্ধন সনদ; ১৮-২০ বছরের জন্য এনআইডি বা জন্মনিবন্ধন।

অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রে পিতামাতার এনআইডি নম্বর।

দত্তক বা অভিভাবকত্বের ক্ষেত্রে সংশ্লিষ্ট আদেশ।

প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ বা তালাকনামা।

রি-ইস্যু বা হারানো পাসপোর্টের জন্য মূল পাসপোর্ট বা জিডির কপি।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে একসাথে ৬টি পাসপোর্টের আবেদন করা সম্ভব।

ওয়েবসাইটের ‘অ্যাপ্লাই অনলাইন’ অপশন থেকে আবেদন শুরু।

আবেদন ফরম পূরণ ও পাসপোর্ট ফি পরিশোধের পর ছবি তোলা এবং আঙুলের ছাপ দেওয়ার জন্য তারিখ বুক করতে হবে।

পাসপোর্ট ফি (বাংলাদেশি টাকা অনুযায়ী):

পাসপোর্ট ফি (বাংলাদেশি টাকা অনুযায়ী)

মেয়াদ / পৃষ্ঠাসাধারণ (15-21 দিন)জরুরি (7-10 দিন)অতি জরুরি (2 দিন)
48 পৃষ্ঠা, 5 বছর 4,025 ৳ 6,325 ৳ 8,625 ৳
48 পৃষ্ঠা, 10 বছর 5,750 ৳ 8,050 ৳ 10,350 ৳
64 পৃষ্ঠা, 5 বছর 6,325 ৳ 8,625 ৳ 12,075 ৳
64 পৃষ্ঠা, 10 বছর 8,050 ৳ 10,350 ৳ 13,800 ৳

প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি (ডলার)

মেয়াদ / পৃষ্ঠাসাধারণজরুরি
48 পৃষ্ঠা, 5 বছর $100 $150
48 পৃষ্ঠা, 10 বছর $125 $175
64 পৃষ্ঠা, 5 বছর $150 $200
64 পৃষ্ঠা, 10 বছর $175 $225

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত