ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
চাকরিজীবীদের জন্য সুখবর, নতুন বেতন কাঠামোয় বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোতে আসতে যাচ্ছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। সম্প্রতি অনুষ্ঠিত পে-কমিশনের দ্বিতীয় সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, বিজ্ঞানী ও গবেষকদের জন্য বিশেষ ভাতা চালু করার সুপারিশ করা হবে।
কমিশনের সদস্যরা জানান, মেধাবীদের এই পেশাগুলোতে আকৃষ্ট করা এবং গবেষণাকে আরও শক্তিশালী করা এই উদ্যোগের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে শিক্ষা ও গবেষণাখাতে কর্মরতরা তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ ভাতার দাবি জানিয়ে আসছিলেন।
সভা সূত্রে জানা গেছে, এ বিশেষ প্রণোদনা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, গবেষক, বিজ্ঞানী ও প্রকৌশলীদের জন্য প্রযোজ্য হবে। সামরিক ও বেসামরিক খাতের অন্য কর্মচারীরা এর আওতায় থাকবেন না।
পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল গত ১৪ আগস্ট, আর মঙ্গলবার ছিল দ্বিতীয় বৈঠক। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠানের জনবল কাঠামো, বেতন-ভাতা, পেনশন এবং রাজস্ব আহরণের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।
কমিশনের কার্যপরিধি অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে রাজনৈতিক পরিস্থিতি ও আর্থিক সংকটের কারণে জাতীয় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, প্রতিবেদন জমা পড়ার পর নতুন সরকার ক্ষমতায় এলে বিশেষ ভাতাসহ নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ কার্যকর হলে শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণা খাতে কর্মরত পেশাজীবীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং এটি দেশের মেধাপাচার রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)