ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ঘূর্ণিঝড়ে পথ হারিয়েছে সরকার: গোলাম মাওলা রনি
বর্তমান অন্তবর্তী সরকারকে দিকভ্রান্ত ও ব্যর্থ বলে আখ্যা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, সরকার এখন পথ হারিয়ে ভীত-সন্তুষ্ট অবস্থায় পড়েছে।
তিনি উল্লেখ করেন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সাম্প্রতিক গবেষণা দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে অশনি সংকেত দিচ্ছে। রনির ভাষায়, “ড. দেবপ্রিয় এটিকে ঝড় বলেছেন, আমি বলি এটা ঘূর্ণিঝড়। কারণ ব্যাংকিং সেক্টরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা দেশের সামগ্রিক অর্থনীতিকে ভয়াবহ সংকটে ফেলেছে।”
রনি উদাহরণ দিয়ে বলেন, এস আলম গ্রুপের প্রভাবাধীন ইসলামী ব্যাংকসহ একাধিক আর্থিক প্রতিষ্ঠানের বিপুল ঋণ বিতরণ ও অর্থপাচার দেশে দুর্বল ব্যাংকিং ব্যবস্থাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরব বাংলাদেশ ব্যাংক, যমুনা ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদি সংকট।
তার মতে, সরকার ব্যাংক খাতের সমস্যাগুলো সমাধানের বদলে নতুন সিদ্ধান্তে আরও জটিলতা তৈরি করছে। “প্রতিদিনের সিদ্ধান্তে অধৈর্যতা ও দিকভ্রান্তি প্রকাশ পাচ্ছে। সরকার শুধু পথ হারায়নি, তারা আদৌ বুঝতেও পারছে না তারা কোন পথে রয়েছে।”
তিনি সতর্ক করে বলেন, “বর্তমান সরকার না সামনে যেতে পারছে, না পিছনে ফিরতে পারছে। আতঙ্কগ্রস্ত হয়ে প্রতিটি পদক্ষেপ নিচ্ছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তবে দেশ আরও বড় উত্তাল সময়ের মুখোমুখি হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)