ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান ২’
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি অঞ্চলে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘ঈশান ২’। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সক্রিয় থাকবে এবং দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) বুধবার রাতে তাদের অফিসিয়াল বার্তায় জানান, প্রচণ্ড ভ্যাপসা গরমের পর এবার শীতলতা নিয়ে আসছে এই বৃষ্টিবলয়। তবে এটি অস্থায়ীভাবে ভারি বর্ষণ ঘটাতে পারে।
কোন অঞ্চলে প্রভাব বেশি
বিডব্লিউওটি জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ‘ঈশান ২’-এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাবে। এসব অঞ্চলে কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে। তবে ঢাকাসহ দেশের অন্যান্য অংশেও এর প্রভাব কমবেশি পড়বে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। পাশাপাশি ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কী ঘটতে পারে
১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত হতে পারে।
উত্তরবঙ্গ ও পূর্বাঞ্চলে বন্যা বা জলাবদ্ধতার ঝুঁকি বাড়তে পারে।
তাপমাত্রা কমে গিয়ে ভ্যাপসা গরম কিছুটা কম অনুভূত হবে।
আবহাওয়াবিদরা জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, বিশেষ করে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)