ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ডাকসুর ফলাফল নিয়ে হাসনাত আব্দুল্লাহর বার্তা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলকে ঘিরে উত্তেজনা চরমে। অভিযোগ-পাল্টা অভিযোগে ক্যাম্পাস যখন সরব, তখন বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “আজ ডাকসুতে যারা জিতবে, তারা কীভাবে দায়িত্ব নেবে এবং যারা হারবে, তারা কীভাবে পরাজয় গ্রহণ করবে—এই দুই প্রশ্নের উত্তরই বলে দেবে আমাদের জাতীয় রাজনীতি ও গণতন্ত্র কোন দিকে যাবে।”
হাসনাত আব্দুল্লাহর মতে, বিশ্ববিদ্যালয় নির্বাচন ছাত্র রাজনীতির নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ তৈরি করতে পারত। কিন্তু বাস্তবে রাজনৈতিক দলগুলোর প্রভাব, সংগঠিত শক্তি প্রদর্শন এবং পেশিশক্তির আধিপত্য ছাত্র রাজনীতিকে বিকৃত করছে।
তিনি বলেন, “ডাকসু এখন আর কেবল শিক্ষার্থীদের ম্যান্ডেট বহন করছে না; বরং পরিণত হয়েছে জাতীয় রাজনৈতিক দলের এক্সটেনশন গেমে। এটি ভবিষ্যতের জন্য অত্যন্ত নেতিবাচক দৃষ্টান্ত।”
তার মতে, নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক থেকে শুরু করে প্রতিপক্ষ সবাইকে গণহারে ট্যাগ দেওয়ার প্রবণতা একটি ভয়াবহ সংস্কৃতির জন্ম দিচ্ছে। দীর্ঘদিন ধরে ক্ষমতার রাজনীতিতে বিভাজন, সন্দেহ আর দমননীতি যে জায়গা দখল করেছে, ডাকসু নির্বাচনও সেই ধারাবাহিকতার বাইরে নয়।
হাসনাত আব্দুল্লাহ সতর্ক করে বলেন, “গণতন্ত্রের মূল চেতনা হলো সহিষ্ণুতা। যে প্রার্থীকে আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি, তাকেও যদি জনগণ বেছে নেয়, সেই সিদ্ধান্তকে সম্মান জানানোই গণতন্ত্র। সবসময় জয়ের আকাঙ্ক্ষা গণতন্ত্র নয়।”
তিনি রাজনৈতিক দলগুলোকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, পরাজয়কে মেনে নেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে। না হলে রাজনীতি থেকে গণতন্ত্র হারিয়ে যাবে, বাকি থাকবে শুধু জয়ীদের উল্লাস আর পরাজিতদের ক্ষোভ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)