ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচন : ফলাফল ঘোষণার সময় জানালেন রিটার্নিং অফিসার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী জানিয়েছেন, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
তিনি বলেন, “আমাদের ধারণা, এবারের নির্বাচনে ৮০ শতাংশ বা তারও বেশি ভোট কাস্ট হয়েছে। বেশিরভাগ কেন্দ্রে গণনা শুরু হয়ে গেছে। নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।”
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দুপুর ১টার মধ্যেই অধিকাংশ ভোট কাস্ট হয়ে যায়। বিকেল ৪টার মধ্যে ভোটগ্রহণ শেষে বিভিন্ন হলে ভোটগণনা শুরু হয়।
শহীদুল্লাহ মুসলিম হলে ভোট পড়েছে ৭৫%
সলিমুল্লাহ মুসলিম হলে ৭৯%
অমর একুশে হলে ৬২%
বিজয় একাত্তর হলে সর্বোচ্চ ৮৫.০২%অন্য হলগুলোর তথ্য এখনো সংগ্রহ চলছে।
এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন।
ডাকসু নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলে মোট ২৩৪টি পদের জন্য লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। এবারের নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিয়েছে, পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কম নয়।
বড় রাজনৈতিক ছাত্র সংগঠনের পাশাপাশি অংশ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), বাম ছাত্র সংগঠনের প্রতিরোধ পর্ষদ, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, অপরাজেয় ৭১, অদম্য ২৪, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র আন্দোলন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন ধারা তৈরি করতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)