ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ডাকসু নির্বাচন : টিএসসি কেন্দ্রে ভোট পড়েছে ৬৮.৯৬ শতাংশ

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৭:৫৪:৫৯

ডাকসু নির্বাচন : টিএসসি কেন্দ্রে ভোট পড়েছে ৬৮.৯৬ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা জানান, এ কেন্দ্রে মোট ৬৮ দশমিক ৯৬ শতাংশ ভোট পড়েছে।

তিনি বলেন, “ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিকেল ৪টায় ভোট শেষ হয়। ভোটার উপস্থিতি ছিল প্রত্যাশার তুলনায় সন্তোষজনক। প্রায় ৩ হাজার ৮০০ থেকে ৯০০ ভোট পড়েছে।”

এই কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা। মোট ভোটার সংখ্যা ছিল ৫ হাজার ৬৬৫ জন। এর মধ্যে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট প্রদান করেছেন।

বিশ্লেষকদের মতে, ডাকসু নির্বাচনে টিএসসি কেন্দ্রের ভোটার উপস্থিতি ছাত্র রাজনীতির প্রতি শিক্ষার্থীদের আগ্রহের ইতিবাচক বার্তা বহন করছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত