ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
পাঁচ পৃষ্ঠার ব্যালট, কড়া নিরাপত্তা—ডাকসু নির্বাচনে শুরু ভোটগ্রহণ
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। দিনের শুরুতেই নির্বাচন কর্মকর্তা ও প্রার্থীদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করে ভোটগ্রহণ শুরু করা হয়।
এবার ডাকসুতে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র ভোটাধিকার প্রয়োগ করবেন। ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যাদের মধ্যে ৬২ জন নারী প্রার্থী। ব্যালটের আকারও এবার বড়—ডাকসু নির্বাচনে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট, আর হল সংসদের ব্যালট থাকছে এক পৃষ্ঠার।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে গড়ে তোলা হয়েছে কড়া নিরাপত্তা বলয়। পুলিশ ও বিজিবি সদস্যরা মোতায়েন আছেন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায়। নির্বাচন ঘিরে যাতে কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে সেজন্য নজরদারি জোরদার করা হয়েছে।
ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ভিপি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদিক কায়েম-মহিউদ্দিন খানসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। একই কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদও।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। ব্যালট যুদ্ধে কে বিজয়ী হন, সে দিকে এখন দৃষ্টি সবার।
আকাশ /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)