ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচনে পাকিস্তানের ক্রিকেটার : ভিডিও বার্তায় যাকে ভোট দিতে বললেন তিনি
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন ঘিরে উত্তেজনা চরমে। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে প্রচারণার শেষ দিন ছিল গতকাল (৭ সেপ্টেম্বর)। শেষ মুহূর্তে বড় চমক নিয়ে হাজির হয়েছেন ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মুহাইমেনুল ইসলাম তকি।
সুদূর পাকিস্তান থেকে ভিডিও বার্তা পাঠিয়ে তাকিকে শুভকামনা জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও বিশ্বখ্যাত ক্রিকেটার মিসবাহ-উল-হক। তকি এবার সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন। এর আগে তিনি ঢাকা লিগে খেলেছেন এবং জাতীয় স্পিন ক্যাম্পেও অংশ নিয়েছেন। এ পদে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভিডিও বার্তায় মিসবাহ বলেন, “আসসালামু আলাইকুম তকি ভাই, আশা করি আপনি ভালো আছেন। আপনার জন্য শুভকামনা রইল। আপনি একজন ভালো ক্রিকেটার এবং ভালো মানুষ। আমি বিশ্বাস করি ৯ সেপ্টেম্বর আপনি ভালো করবেন। ইনশাআল্লাহ সফলতা আপনার সাথেই থাকবে।”
এদিকে নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তকি। শনিবার (৬ সেপ্টেম্বর) তিনি অভিযোগ করেন, জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব নির্বাচনী নিরপেক্ষতা ভেঙে এক প্রার্থীকে সরাসরি শুভেচ্ছা জানিয়েছেন। তার দাবি, “জাতীয় দলের ক্রিকেটারদের এমন প্রকাশ্য সমর্থন দেওয়া উচিত হয়নি।”
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী ৬২ জন এবং পুরুষ ৪০৯ জন। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫। এবার নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠন ছাড়াও স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা কয়েকশ’ ছাড়িয়েছে।
আকাশ /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)