ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আজ রক্তিম চন্দ্রগ্রহণ,দেখবেন যেভাবে
বছরের শেষ চন্দ্রগ্রহণ খুবই বিশেষ হতে চলেছে। বাংলাদেশসহ পৃথিবীর একাধিক দেশ থেকে আজ ৭ সেপ্টেম্বর, রবিবার দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আজ রাত সাড়ে ৯টা থেকে গভীর রাত (বাংলাদেশ সময়) পর্যন্ত চলবে এই গ্রহণ। এই গ্রহণের সময় আকাশে দেখা যাবে রক্তবর্ণ চাঁদ। কিন্তু কেন এই চাঁদের রং রক্তিম হয়, এর কারণ অনেকেই জানেন না, আসুন জেনে নিই।
চাঁদের নিজস্ব কোনও আলো নেই। তার উপর সূর্যের আলো পড়ে। তারপরেই তাকে দেখা যায়। পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝে চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। বদলে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে। তখনই হয় চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং হয় লাল। সে কারণে তাকে ‘রক্ত চাঁদ’ (ব্লাড মুন)-ও বলা হয়ে থাকে।
চন্দ্রগ্রহণের সময় সূর্যের আলো পৃথিবীপৃষ্ঠে পড়ে বিপরীত দিকে পৃথিবীর যে ছায়া ফেলে সেটা দুই ধরনের। মাঝখানের অপেক্ষাকৃত ঘন অন্ধকারকে বলা হয় ‘প্রচ্ছায়া’ (umbra) আর অপেক্ষাকৃত কম ঘন অন্ধকারকে বলা হয় ‘উপচ্ছায়া’ (penumbra)। সূর্যের আলো বায়ুম-লের মধ্য দিয়ে প্রতিসরিত হতে হতে পৃথিবীর যে দিকে চাঁদ অবস্থান করছে সে দিকের বায়ুমণ্ডলে চলে আসে। বায়ুমণ্ডলে প্রতিসরণের সময় স্বল্প তরঙ্গদৈর্ঘ্যরে রংগুলো বিক্ষিপ্ত হয়ে যায়। লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য অন্যান্য রঙের তুলনায় বেশি বলে খুব একটা বিক্ষিপ্ত না হয়েই লাল রং পৃথিবীর অপর দিকের বায়ুমণ্ডলে চলে আসে এবং এরপর চাঁদের বুকে প্রতিফলিত হয়। আর এ কারণেই আমরা লাল রঙের চাঁদ দেখতে পাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)