ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
মহানবীর (সা.) শিক্ষা জীবনে ধারণের আহ্বান তারেক রহমানের
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বাণীতে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে প্রতিফলনের আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “ঈদে মিলাদুন্নবী মহানবী (সা.)-এর আগমন দিবস। মানবজাতি তাঁর আগমনে অন্ধকার থেকে আলো, অন্যায় থেকে ন্যায় এবং বিভ্রান্তি থেকে সত্যের পথে দিশা পেয়েছে।”
তিনি উল্লেখ করেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবন থেকে মানবজাতি ন্যায়, সত্য, সততা, মহানুভবতা, সহনশীলতা, সাহস, ধৈর্য ও আল্লাহর প্রতি অটল বিশ্বাসের শিক্ষা পেয়েছে। তাঁর ত্যাগ, দয়া, ক্ষমাশীলতা এবং নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম সমগ্র বিশ্বে অনন্য উদাহরণ হয়ে আছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, মহানবী (সা.) ছিলেন ‘রহমাতুল্লিল আলামীন’, যিনি আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে সত্য, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। সমাজের বঞ্চিত ও নির্যাতিত মানুষের জন্য তিনি ছিলেন অনন্য দৃষ্টান্ত।
শেষে তারেক রহমান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, “আমরা সবাই যেন মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা নিজেদের জীবনে প্রতিফলিত করতে পারি।” তিনি বিশ্বের সব মুসলমানকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাগর /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)