ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি সতর্কতা
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন উপজেলায় ভুয়া চাকরির বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি তৈরি করেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। সাধারণ মানুষকে প্রলোভনে ফেলে অর্থ হাতিয়ে নিতে এই ভুয়া বিজ্ঞপ্তি ব্যবহার করছে তারা। এ পরিস্থিতিতে জনসচেতনতা বাড়াতে জরুরি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "উপজেলা মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য প্রকল্প ২০২৫" নামে একটি কাল্পনিক প্রতিষ্ঠান ঢাকা মহাখালীর ঠিকানা ব্যবহার করে বিভিন্ন পদে নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করছে। এতে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, ইউনিট অফিসার, স্বাস্থ্য সহকারীসহ একাধিক পদে চাকরির লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। এমনকি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের নাম ও স্বাক্ষরও জাল করা হয়েছে, যা আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ।
অধিদপ্তর স্পষ্টভাবে জানিয়েছে যে, উল্লিখিত বিজ্ঞপ্তির সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। জনসাধারণকে এই ধরনের প্রতারণামূলক বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে অনুরোধ করা হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের ভুয়া বিজ্ঞপ্তিতে কোনোভাবেই সাড়া দেওয়া যাবে না এবং সত্যতা যাচাই না করে আবেদন জমা দেওয়া উচিত নয়। পাশাপাশি, প্রতারক চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের উদ্দেশে বলেছে, প্রতারণা থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকতে হবে এবং সন্দেহজনক নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে নিকটস্থ থানায় বা অধিদপ্তরে দ্রুত অভিযোগ জানাতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)