ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
যে কারনে হঠাৎ জরুরি সাংবাদিক সম্মেলন ডেকেছে গণঅধিকার পরিষদ
গণঅধিকার পরিষদ আজ (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজের বাগান গেটে একটি জরুরি সাংবাদিক সম্মেলন ডেকেছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এই সম্মেলন ডাকা হয়েছে সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চিকিৎসা ও সাম্প্রতিক সংঘর্ষ পরিস্থিতি নিয়ে অবগত করার জন্য।
এর আগে, গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা নুরুল হক নুরের ওপর হামলাকারীদের বিচার এবং জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন, এতে যানজট ও উত্তেজনা সৃষ্টি হয়।
পল্টন থানার ওসি মাহমুদুল হক জানান, “তারা রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করছেন। পল্টন মোড় দিয়ে যেসব রাস্তা রয়েছে, সব বন্ধ হয়ে গেছে।”
ঘটনার সূত্রপাত ৩০ আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের মিছিল চলাকালীন সংঘর্ষের কারণে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় তাৎক্ষণিকভাবে মশাল মিছিলের ডাক দেওয়া হয়। রাত সাড়ে ৯টায় মশাল মিছিল শেষে বিজয়নগর এলাকায় দলের কার্যালয়ে প্রেস ব্রিফিং চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে, এতে গুরুতর আহত হন নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)