ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
জাতীয় পার্টির চরিত্র নিয়ে রিজভীর প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির ‘চরিত্র’ নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলেছেন—জাতীয় পার্টি কি বাংলাদেশের রাজনৈতিক দল, নাকি ভারতের অনুমতি ছাড়া চলতে না পারা কোনো দল?
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় রিজভী বলেন, “২০২৪ সালের নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গিয়ে সাংবাদিকদের বলেছেন—পারমিশন ছাড়া কিছু বলতে পারব না। এটাই হলো জাতীয় পার্টির চরিত্র। আপনারা কি ভারতের রাজনৈতিক দল, নাকি বাংলাদেশের?”
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদকে রক্ষা করেছে জাতীয় পার্টি। গত ১৬ বছরে দেশের সম্পদ পাচার, জনগণের অধিকার হরণে এ দলটি মূল সহায়কের ভূমিকা পালন করেছে বলেও মন্তব্য করেন রিজভী।
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বক্তব্যের জবাবে তিনি বলেন, “বিএনপি তো এখন ক্ষমতায় নেই, নির্বাচনও হয়নি। তাহলে বিএনপি কেন জাতীয় পার্টির দায় নেবে? নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায়ও জাতীয় পার্টির সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে।”
রিজভী আরও বলেন, ২০১৪ ও ২০১৮ সালের ভুয়া নির্বাচনে বিএনপিকে কোণঠাসা করে রাখার পেছনেও জাতীয় পার্টির ভূমিকা ছিল। এখন তারা বিএনপিকে দায় নিতে বলছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।
গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেক সংবাদমাধ্যমে ‘প্রয়াত’ বলা হলেও স্বাধীনতার ঘোষক হিসেবে তাকে যথাযথ সম্মান দেওয়া হয় না। এ ধরনের আচরণ জনগণের হৃদয়ে আঘাত হানে বলে মন্তব্য করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ব্যারিস্টার মীর হেলাল, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
ডালিম /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)