ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
৬ সেপ্টেম্বর সরকারি ছুটি: কারা ছুটি পাবেন ও কারা পাবেন না
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। আগে ৫ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করা হলেও, নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৬ সেপ্টেম্বর, শনিবার এই ছুটি পালিত হবে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। হিসাব অনুযায়ী, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ৬ সেপ্টেম্বর (শনিবার) উদযাপিত হবে। তাই পূর্বের ঘোষিত ছুটি পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
কারা ছুটি পাবেন:
দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ৬ সেপ্টেম্বর বন্ধ থাকবে।
কারা ছুটির আওতামুক্ত থাকবেন:
কিছু জরুরি পরিষেবা এই ছুটির আওতামুক্ত থাকবে।
বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা
হাসপাতাল ও চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন
জরুরি দায়িত্বে নিয়োজিত অন্যান্য প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটি পাবেন না।
ব্যাংক ও আদালতের বিষয়ে নির্দেশনা:
ব্যাংক খোলা থাকবে কিনা, তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে।
আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সুপ্রিম কোর্টের।
সংক্ষেপে:
ছুটি: ৬ সেপ্টেম্বর, শনিবার
ছুটি পাবেন: সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিসসমূহ
ছুটির আওতামুক্ত: জরুরি পরিষেবা ও সংশ্লিষ্ট কর্মীরা
ব্যাংক ও আদালতের সিদ্ধান্ত যথাক্রমে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট নিবে
সোহাগ /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)