ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আজ ড. মুহাম্মদ ইউনূসের ভাগ্য নির্ধারিত হতে পারে
নিজস্ব প্রতিবেদক: আজ রবিবার বিকেল ও সন্ধ্যায় বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পৃথক সময়সূচিতে যমুনা অঞ্চলে অনুষ্ঠিত এই বৈঠকে শুধু রাজনীতি বা নির্বাচন নয়, ড. মুহাম্মদ ইউনূসেরও ভাগ্য নির্ধারিত হতে পারে বলে মন্তব্য করেছেন সাংবাদিক মোস্তফা ফিরোজ।
শনিবার নিজের ইউটিউব চ্যানেল ‘ভয়েস বাংলা’-এ দেওয়া এক ভিডিওতে মোস্তফা ফিরোজ বলেন, ‘আজ তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন ড. মুহাম্মদ ইউনূস। দল তিনটি হলো বিএনপি, জামায়াত ও এনসিপি।’
তিনি আরও উল্লেখ করেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা এবং নির্বাচন পরিস্থিতি একে অপরের সঙ্গে যুক্ত। তিনি বলেন, ‘এই সব ঘটনার পেছনে মূল উদ্দেশ্য হলো নির্বাচনের সুন্দর ও সুষ্ঠু পরিবেশ তৈরি না হওয়া। বিভিন্ন দলের নানা প্রস্তাব ও দাবি থাকায়, যদি এগুলো একসঙ্গে সামনে আসে তাহলে দ্বিমত এবং বিরোধ সৃষ্টি হবে। সব কিছুর চূড়ান্ত ফয়সালা হবে ভোটের মাঠে।’
মোস্তফা ফিরোজ বলেন, ‘মাঠে খেলোয়াড় হচ্ছে তিনটি দল। যুবক ও তরুণদের প্রতিনিধিত্ব করছে এনসিপি, ধর্মভিত্তিক দলগুলোর প্রধান হচ্ছে জামায়াতে ইসলামী, আর গণতান্ত্রিক রাজনীতির প্রধান হচ্ছে বিএনপি। ড. মুহাম্মদ ইউনূস জানেন যে তিনটি দলের সঙ্গে কথা বললেই পরিস্থিতি সমাধান হতে পারে। অন্যথায় তিনি অস্বস্তি বোধ করতে পারেন।’
তিনি বলেন, ‘একটি বড় ভুল হয়েছে। যখন সেনাপ্রধান ওয়াকার মন্তব্য করেছিলেন যে আপনারা কী করবেন—জাতীয় সরকার করবেন নাকি কী করবেন—তখন রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। ফলে অন্তর্বর্তী সরকার হিসেবে সুশীল সমাজের প্রতিনিধিদের মাধ্যমে সরকার গঠন করা হয়। কিন্তু বাস্তবতায় রাজনৈতিক দল, প্রতিষ্ঠান এবং সরকারের সমর্থন ছাড়া এই সরকার কার্যকরভাবে চলতে পারবে না। তাই আজকের বৈঠকে শুধু রাজনীতি নয়, ড. মুহাম্মদ ইউনূসেরও ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)