ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ধানমন্ডিতে আওয়ামী লীগের হঠাৎ মিছিল, ককটেল বিস্ফোরণে চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে হঠাৎ করে মিছিল করেছে কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রবিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে অনুষ্ঠিত এ মিছিল ঘিরে এলাকায় মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তবে তারা দ্রুত মিছিল সমাপ্ত করেন এবং ছত্রভঙ্গ হয়ে যান। বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন,“আজ বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছে বলে আমরা জানতে পারি। আমাদের কাছে সংবাদ আসে প্রায় পৌনে ৪টার দিকে। তবে তারা সবসময় অল্প সময়ের জন্যই মিছিল করে, তাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা সরে যায়।”
ককটেল বিস্ফোরণের খবরের বিষয়ে তিনি আরও জানান,“আমরাও শুনেছি সেখানে বিস্ফোরণ ঘটেছে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”
রাজনৈতিক মহলে এই মিছিল ও বিস্ফোরণকে ঘিরে নানান গুঞ্জন চলছে। কেউ বলছেন, এটি ভবিষ্যতের বড় কর্মসূচির ইঙ্গিত হতে পারে। আবার কেউ এটিকে আওয়ামী লীগের কর্মসূচি পুনরায় সক্রিয় করার একটি ‘টেস্ট রান’ হিসেবে দেখছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)