ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চবি ক্যাম্পাসে ফের রণক্ষেত্র, স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে প্রক্টরসহ বহুজন আহত
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে। রবিবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামে এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সমঝোতার চেষ্টা করলেও তাতে উল্টো উত্তেজনা বেড়ে যায়।
চোখের সামনে ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া আর ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকা থমথমে হয়ে ওঠে। সংঘর্ষে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ আহত হয়েছেন। আহতদের মধ্যে আরও আছেন স্থানীয় সাংবাদিক আরাফ, যিনি পরিচয় দেওয়ার পরও হামলার শিকার হন।
চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. লিখন রাজ জানান, “গতকাল রাতে আমাদের ওপর প্রথম হামলা চালানো হয়েছিল। আজ দুপুরে সমঝোতার জন্য যাওয়া হলে আবারও হামলা হয়। এতে আমাদের অনেকে আহত হয়েছেন।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থী-স্থানীয় বিরোধ নিরসনে প্রশাসন কাজ করছে। তবে ক্রমাগত সংঘর্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের দ্বন্দ্ব নতুন কিছু নয়। প্রায়ই নানা ইস্যুতে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষ। তবে সাম্প্রতিক এই ঘটনার পর প্রশ্ন উঠছে—ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের ভূমিকা কতটা কার্যকর?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)