ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
খালেদা জিয়া নির্বাচন করবেন কিনা যা বললেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন—এমন ইঙ্গিত দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০১৮ সালে কারাবন্দি হওয়ার পর দীর্ঘ ছয় বছরের বন্দীজীবন কাটিয়ে ২০২৪ সালের অভ্যুত্থানের পর মুক্তি পান খালেদা জিয়া। বয়স, শারীরিক জটিলতা ও নানা প্রতিবন্ধকতার কারণে তিনি যদিও সক্রিয় রাজনীতির বাইরে আছেন, তবুও দলের নেতৃত্ব এখনো তাঁর হাতেই।
“উনি দাঁড়ালেই জিতবেন”
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন,“খালেদা জিয়া নির্বাচন করবেন না, সেটা কি আমরা বলেছি? উনি যেখানেই দাঁড়াবেন, সেখানেই জিতবেন।”
একই অনুষ্ঠানে তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নির্বাচনের তফসিলের ওপর নির্ভর করছে না। বরং তিনি কবে ফিরবেন, তা নির্ভর করছে তাঁর নিজের প্রস্তুতির ওপর।
নির্বাচন ও জোট নিয়ে অনিশ্চয়তা
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ধরে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিলেও বিএনপি এখনও নির্বাচনী জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।মির্জা ফখরুল বলেন,“আমরা কোনও সাজানো রাজনীতি করি না। ভোটের আগে জোট হবে কি না—সে বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নিই নাই। আর সাজানো বিরোধী দল তৈরি করা আওয়ামী লীগের কাজ, বিএনপির নয়।”
তিনি আরও জানান, দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের অংশীদার দলগুলোর পাশাপাশি নতুন দল এনসিপির সঙ্গে জোট হবে কি না, তা নির্ভর করবে নির্বাচনের পূর্ববর্তী রাজনৈতিক পরিস্থিতির ওপর।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গ
কূটনৈতিক সম্পর্কের প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন,“দেশের স্বার্থ সামনে রেখেই আমরা সবসময় পররাষ্ট্রনীতি পরিচালনা করি। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কখনও গভীর ছিল না, আবার দূরত্বও ছিল না।”
বিশ্লেষণ
রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু এখন—খালেদা জিয়ার প্রার্থিতা ও তারেক রহমানের প্রত্যাবর্তন। একদিকে বিএনপির অভ্যন্তরীণ কৌশল, অন্যদিকে নির্বাচনী জোটের সমীকরণ—সব মিলিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে প্রতিদিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)