ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে ২৪ দফা কার্যপরিকল্পনা প্রকাশ করেছেন, যেখানে ভোটার তালিকা চূড়ান্তকরণ থেকে শুরু করে নতুন রাজনৈতিক দল নিবন্ধন, আসনসীমা নির্ধারণ, দেশীয় পর্যবেক্ষক সংস্থা অনুমোদনসহ নানা বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
রোডম্যাপ অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। এর আগে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষিত হবে নির্বাচনী তফসিল। সিনিয়র সচিব জানিয়েছেন, ভোট গ্রহণের অন্তত ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।
তিনি আরও জানান, আগামী রমজানের শুরুর আগেই ভোট আয়োজনের নির্দেশনা এসেছে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে। রমজান শুরুর সম্ভাব্য তারিখ ১৭ বা ১৮ ফেব্রুয়ারি। অর্থাৎ, নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহের মধ্যেই।
নির্বাচনী প্রস্তুতি ও বিশেষ পরিকল্পনা
ইসি জানিয়েছে, দুর্গম পাহাড়ি অঞ্চলে ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনাও অন্তর্ভুক্ত করা হয়েছে। তফসিল ঘোষণার দুই মাস আগে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার নির্বাচনী অফিসারদের সম্ভাব্য ভোটকেন্দ্র, কক্ষ সংখ্যা, নিকটবর্তী হেলিপ্যাড এবং যাতায়াত পরিকল্পনার তথ্য সংগ্রহ করতে বলা হবে।
এছাড়া, তফসিল ঘোষণার ১০ দিন আগে সম্ভাব্য ভোটকেন্দ্র অনুযায়ী টেকঅফ ও ল্যান্ডিং স্টেশন নির্দিষ্ট করে ভোটগ্রহণ কর্মকর্তাদের যাতায়াত ব্যবস্থা চূড়ান্ত করতে হবে।
নির্বাচনের রোডম্যাপ প্রকাশের মাধ্যমে মূলত রাজনৈতিক দল, ভোটার ও প্রশাসনের মধ্যে স্বচ্ছতা এবং আস্থার পরিবেশ তৈরি করাই ইসির লক্ষ্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)