ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
চলচ্চিত্রের মতো সত্যি: দেশের চার এলাকা পানি সংকটাপন্ন
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর অধীনে দেশে প্রথমবারের মতো চারটি এলাকা ‘পানি সংকটাপন্ন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওরের সংরক্ষণের জন্য বিশেষ ‘হাওর প্রতিবেশ সুরক্ষা আদেশ’ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর গ্রিন রোডের ওয়ারপো ভবনে অনুষ্ঠিত জাতীয় পানি সম্পদ পরিষদের নির্বাহী কমিটির ১৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিল্পখাতে পানি ব্যবহার নিয়ন্ত্রণে ‘পানি ব্যবস্থাপনা নীতি ২০২৫’ এর খসড়া চূড়ান্ত করা হয়।
সভায় জানানো হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার মোট ২৫টি উপজেলার ২১৫টি ইউনিয়নের মধ্যে ৪৭টি ইউনিয়নকে (১,৫০৩টি মৌজা) অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ৩টি ইউনিয়ন (৭টি মৌজা) এবং একটি পৌরসভার ৫টি মৌজাকে অতি উচ্চ পানি সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় পানি আইন অনুযায়ী পানির ব্যবহার নিয়ন্ত্রণ এবং গৃহস্থালি ও পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে আগামী এক মাসের মধ্যে করণীয় নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে।
সভায় আরও জানানো হয়, নোয়াখালীর সুবর্ণচরে পানির প্রাপ্যতা যাচাইয়ের সমীক্ষা চালানোর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, ৫০ জেলায় চলমান ভূগর্ভস্থ পানির প্রাপ্যতা যাচাইয়ের কার্যক্রম বাকি ১৪ জেলায় শুরু করার সিদ্ধান্ত হয়।
পানি আইন, ২০১৩-এর ধারা ২২ ও ২৭ অনুযায়ী টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র রক্ষায় ‘হাওর প্রতিবেশ সুরক্ষা আদেশ’ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আওতায় পর্যটন নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, মৎস্য ও বনায়ন খাতে করণীয় নির্ধারণ করা হবে।
সভায় আইনটির দুর্বল বাস্তবায়ন নিয়েও আলোচনা হয় এবং প্রয়োজনীয় সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহিদীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সংস্থার প্রধানরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)