ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এনসিপিতে পদত্যাগের হিড়িক: আরও চার নেতার একযোগে পদত্যাগ
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও বড় ধরনের ধাক্কার মুখে পড়ল। দলটির ময়মনসিংহের নান্দাইল উপজেলা কমিটির আরও চারজন নেতা একযোগে পদত্যাগ করেছেন। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলামের কাছে তারা লিখিত পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী চার নেতা হলেন— উপজেলা সমন্বয় কমিটির সদস্য মো. কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মন্ডল, শেখ সাদি এবং মোহাম্মদ উল্লাহ।
তাদের পদত্যাগপত্রে বলা হয়েছে, “আমরা দীর্ঘদিন ধরে এনসিপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ সঠিক পথে পরিচালিত না হওয়ায় আমরা বাধ্য হয়ে এনসিপির সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
অন্যদিকে উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “এখন পর্যন্ত আমি তাদের পদত্যাগের বিষয়ে কিছুই জানি না। কেন তারা এমন সিদ্ধান্ত নিলেন সেটিও আমার জানা নেই।”
এর আগে একাধিক এলাকায় এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নীতিগত বিরোধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিভিন্ন নেতাকর্মী। এবার নান্দাইল উপজেলা কমিটির এই চার নেতার পদত্যাগ দলটির রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)