ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইভ্যালি গ্রাহকদের ১৩ কোটি টাকা ফেরত দিল নগদ, বাকি টাকা ফেরতের প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক ; বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি বন্ধ হওয়ার পর গ্রাহকদের অর্থ আটকে যায় বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে। এর মধ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর নিকট জমা থাকা টাকার বেশিরভাগই ফেরত দেওয়া সম্পন্ন হয়েছে।
নগদ জানায়, ২০২১ সালের অক্টোবর মাসে ইভ্যালি বন্ধ হওয়ার সময় তাদের নিকট গ্রাহকদের মোট ১৭ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার ১৭৫ টাকা জমা ছিল। এর মধ্যে ইতোমধ্যেই ২৪,৬৩০ জন গ্রাহককে প্রায় ১২ কোটি ৮৩ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে।
পর্যায়ক্রমে ফেরতের প্রক্রিয়া শুরু হয়—
২০২৩ সালে ১,৬৩১ জন গ্রাহককে ফেরত দেওয়া হয় ৬ কোটি ১৪ লাখ টাকা।
২০২৪ সালে ২২,৯৯৯ জন গ্রাহককে ফেরত দেওয়া হয় ৬ কোটি ৬৮ লাখ টাকা।
বর্তমানে নগদের নিকট ইভ্যালির গ্রাহকদের আরও প্রায় ৪ কোটি ৮৬ লাখ টাকা জমা রয়েছে। এই অর্থও বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্সবিষয়ক কারিগরি কমিটির নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের ফেরত দেওয়ার জন্য নগদ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নগদের চিফ কমার্সিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া বলেন,
“অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে আমরা ইভ্যালির পাওনাদার গ্রাহকের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব পালন করছি। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে আমরা কাজ করছি, যাতে কারও প্রাপ্য টাকা আটকে না থাকে।”
এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে ইভ্যালির কারণে ক্ষতিগ্রস্ত আরও বহু গ্রাহক তাদের পাওনা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)