ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
লাইভ করছিলেন বিএনপি নেতা, অত:পর ঘটে গেলো অবিশ্বাস্য ঘটনা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে চলন্ত প্রাইভেটকারে বসে ফেসবুক লাইভ করছিলেন ভোলা পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকন। ঠিক সেই মুহূর্তেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। ব্যস্ততম এলাকায় গাড়িটি সিগন্যালে দাঁড়ালে হঠাৎ এক ছিনতাইকারী এগিয়ে এসে তার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে গতকাল রবিবার (১৭ আগস্ট) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে।
ভুক্তভোগী আসাদ খোকন জানান, তিনি প্রাইভেটকারে করে বাংলামোটর থেকে আফতাবনগরের বাসায় যাচ্ছিলেন। ফেসবুক লাইভ চলাকালীন আচমকাই হাত থেকে ফোনটি ছোঁ মেরে নিয়ে যায় ছিনতাইকারী। ছিনতাই হওয়া ফোনটির মডেল ছিল ইনফিনিক্স হট ৩০, আর ফোনে ব্যবহৃত সিম কার্ডের নম্বর ছিল ০১৭২২****৩৯।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কে যদি এমন ছিনতাইয়ের শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”
এসময় তিনি জানান, বর্তমানে নতুন একটি মোবাইল ফোন কেনার মতো আর্থিক সামর্থ্য নেই তার।
ঘটনার পর এখনো কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। আসাদ খোকন জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। ভোলায় ফিরে গিয়ে বিষয়টি নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেবেন।
এমন ঘটনার পর রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রাজনৈতিক নেতার ফেসবুক লাইভ চলাকালে ছিনতাই হওয়ার ঘটনায় সাধারণ মানুষও আতঙ্কিত বোধ করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)