ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সামনে এলো শেখ হাসিনা-নানক ফোনালাপ, জাতীয় পার্টিকে নিয়ে যা বললেন
নিজস্ব প্রতিবেদক: গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ভারত পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর থেকে একের পর এক ফাঁস হচ্ছে তার ফোনালাপ। এবার আলোচনায় এসেছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে হাসিনার কথোপকথন।
সোমবার (১৮ আগস্ট) প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ অডিও প্রকাশ করেছেন। এর আগে রোববার ফাঁস হয়েছিল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে হাসিনার কথোপকথনের অডিও।
নানকের সঙ্গে ৫ মিনিট ২৬ সেকেন্ড দীর্ঘ আলাপে শেখ হাসিনাকে জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বলে আখ্যায়িত করতে শোনা যায়। তিনি নানককে উদ্দেশ্য করে বলেন, “জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? ওই দলটার আর দরকার নেই। আমি এবার একটারেও ছাড়ব না।”
আলোচনার সময় নানক বলেন, “কিন্তু আপা, সেন্টুকে ধরলে জাতীয় পার্টি চ্যাতবে।” জবাবে হাসিনা ধমক দিয়ে তাকে চুপ থাকতে বলেন এবং জাতীয় পার্টিকে আর গুরুত্ব না দেওয়ার নির্দেশ দেন।
এই ফোনালাপটি ফাঁস হয়েছে গত বছরের জুলাই মাসের, যখন দেশজুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। ফোনালাপে শেখ হাসিনা নানকের কাছ থেকে মোহাম্মদপুর ও আশপাশ এলাকার পরিস্থিতি জানতে চান। জবাবে নানক জানান, “মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা।”
নানক আরও যোগ করেন, “একেবারে ছাইকা ফেলতে হবে, আপা।” এতে বোঝা যায়, আন্দোলনের সময় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে কঠোর দমননীতি গ্রহণের প্রস্তুতি চলছিল।
রাজনৈতিক মহলে এ অডিও প্রকাশ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে জাতীয় পার্টিকে নিয়ে শেখ হাসিনার মন্তব্যকে কেন্দ্র করে উঠেছে সমালোচনার ঝড়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)