ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ঢাকার পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ আগস্ট ১৭ ১৯:৫৬:৪৩

ঢাকার পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীর ব্যস্ততম এলাকায় হঠাৎ করে আগুনের ঘটনা। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে ইউরেকা পেট্রোল পাম্পে আগুন লাগার খবর পাওয়া যায়। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “মহাখালী ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ১০টি ইউনিট পাঠাই। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির সঠিক তথ্য জানা যায়নি। তবে আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয়রা তৎপর রয়েছে। আগুনে বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির খবর এখনো পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘটনাস্থলটি জনবহুল এলাকা হওয়ায় সতর্কতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। এদিকে আগুন লাগার পর আশেপাশের সড়ক দিয়ে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত