ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
জুলাই সনদের খসড়া চূড়ান্ত
মো : খুরশেদ আলম
জুনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিএনপি জানিয়েছে, তারা ২০ আগস্টের মধ্যে নিজেদের আনুষ্ঠানিক মতামত জানাবে। তবে সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্যতা ও উপস্থাপনায় ত্রুটি রয়েছে বলেও মন্তব্য করেছে দলটির শীর্ষ নেতারা।
রোববার (১৭ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “গত শনিবার আমরা জুলাই সনদের চূড়ান্ত খসড়া হাতে পেয়েছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে। এছাড়া কিছু প্রস্তাব যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। এগুলো যাচাই-বাছাই করে ২০ আগস্টের মধ্যে আমাদের আনুষ্ঠানিক মতামত জানানো হবে।”
বিএনপির এই অবস্থান নিশ্চিত করে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও জানান, “দলীয়ভাবে খসড়া পরীক্ষা-নিরীক্ষা চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা আনুষ্ঠানিক মতামত জমা দেব।”
খসড়ায় যা আছে
জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে উল্লেখ করা হয়েছে, এই সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে। ফলে এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না।
সনদের পটভূমিতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং ২০১৮ সালের কোটা আন্দোলনের মতো ঘটনাকে তুলে ধরা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে আগামী নির্বাচনী প্রক্রিয়ায় একটি নতুন কাঠামো তৈরি হবে। তবে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের মতামতই নির্ধারণ করবে এটি কতটা গ্রহণযোগ্যতা পায়।
সবকিছু মিলিয়ে, জুলাই সনদের চূড়ান্ত খসড়া এখন রাজনৈতিক অঙ্গনের হট টপিক। আগামী ২০ আগস্ট বিএনপির আনুষ্ঠানিক মতামতের পর সনদ বাস্তবায়ন নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)