ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ধানমন্ডি ৩২ এর সেই রিকশাচালককে নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমণ্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। তাকে কী কারণে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হলো— এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার কাছ থেকে ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার।
রবিবার এক বিবৃতিতে সরকার জানায়, ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হয়েছে, কোন প্রেক্ষাপটে আজিজুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে দায়ের করা মামলার তদন্তে কোনো অসঙ্গতি আছে কিনা তাও খতিয়ে দেখতে ঢাকা মহানগর পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে সম্প্রতি সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারা অনুযায়ী অতিসত্বর প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।
এরই মধ্যে আজ (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে শুনানি শেষে জামিন পেয়েছেন আজিজুর রহমান। আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। তবে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। আইনজীবীরা জানান, তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় কারাগার থেকে মুক্তির পথে কোনো বাধা নেই।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট ধানমণ্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। পরদিন পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময়কার হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে কারাগারে পাঠানো হয়। তবে মামলার অগ্রগতি ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় এখন বিষয়টি নতুন মোড় নিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)