ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
হাসনাত-সারজিসদের শোকজ নিয়ে এইমাত্র পাওয়া গেলো নতুন খবর
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ভেতরে তৈরি হওয়া সাম্প্রতিক উত্তেজনা অবশেষে প্রশমিত হলো। কক্সবাজার সফর ঘিরে বিতর্কের জেরে যে পাঁচ কেন্দ্রীয় নেতাকে শোকজ করা হয়েছিল, সেই নোটিশ শনিবার প্রত্যাহার করেছে দল।
এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ আগস্ট মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে পৃথক শোকজ নোটিশ পাঠানো হয়। তারা দলীয় দপ্তরের মাধ্যমে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন বরাবর এর জবাব জমা দেন।
তাদের জবাব বিশ্লেষণ করে দলীয় শৃঙ্খলার ব্যত্যয় না পাওয়ায় শোকজ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে এবং এ নিয়ে আর কোনো প্রশ্নের অবকাশ নেই।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট কক্সবাজার সফর নিয়ে দলীয় মহলে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এমনকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের ‘গোপন বৈঠক’ হয়েছে বলে গুঞ্জন ছড়ায়। তবে তা পরবর্তীতে সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়।
এতে করে এনসিপির ভেতরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটতে শুরু করেছে বলে মনে করছেন দলীয় সূত্র।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)