ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
"সংসদ নির্বাচন : বিএনপি-আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা প্রার্থী হতে চান"
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর দেশের মতো বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও নতুন করে সাড়া জেগেছে। সাধারণ প্রবাসীরা ভোটাধিকার চাওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে প্রবাসে রাজনীতি করা নেতারা সরাসরি নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপির অর্ধশতাধিক নেতা আসন্ন নির্বাচনে অংশ নিতে আগ্রহী বলে জানা গেছে। এর মধ্যে অন্তত ২০ জন সরাসরি দলীয় মনোনয়ন প্রত্যাশী। তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন—জাতীয় সংসদে অন্তত ১০ শতাংশ আসন প্রবাসীদের জন্য সংরক্ষণ করা হোক।
বিএনপির প্রবাসী নেতাদের সক্রিয়তা
যুক্তরাষ্ট্র বিএনপির একাধিক নেতার দাবি, গত ১৬ বছর দেশে যেতে পারেননি তারা রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কায়। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় এবার দেশে ফিরছেন তারা।মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন— গিয়াস আহমেদ, আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, মোস্তফা কামাল পাশা বাবুল, মোহাম্মদ গিয়াস উদ্দিন, আকতার হোসেন বাদল, তোফায়েল চৌধুরী লিটন, আবু সাঈদ আহমদ, সৈয়দ জুবায়ের আলী, হাবিবুর রহমান সেলিম রেজা, বদরুল আলম চৌধুরী শিপলু, ইলিয়াস খান ও সেলিম আহমদ।এদের কেউ কেউ ইতোমধ্যেই নিজ নিজ এলাকায় জনসংযোগ শুরু করেছেন। স্থানীয় সমর্থক গোষ্ঠীও গঠন করেছেন অনেকে।
আওয়ামী লীগের প্রবাসী নেতারাও পিছিয়ে নেই
শুধু বিএনপিই নয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনেক নেতাও আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তাদের মধ্যে আছেন— সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি এম. ফজলুর রহমান, উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফরাছত আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী এবং আব্দুল কাদের মিয়া।
জাতীয় পার্টির প্রবাসী নেতাদের আগ্রহ
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আসেফ বারী টুটুল, আব্দুন নূর বড় ভূঁইয়া, আব্দুর রহমান ও আবু তালেব চৌধুরী চান্দুও এবার প্রার্থী হতে চান।
নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণের তাৎপর্য
প্রবাসী নেতাদের মতে, সংসদে তাদের অংশগ্রহণ হলে দেশের উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত হবে। আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা দেশের অর্থনীতি, প্রবাসী কল্যাণ এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবেন।তাদের বিশ্বাস, দলীয় মনোনয়ন পাওয়া না-পাওয়া নির্বিশেষে প্রবাসীদের রাজনৈতিক সম্পৃক্ততা দেশের ভবিষ্যতের জন্য অপরিহার্য।
নির্বাচন কমিশনের ঘোষণা
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ঘোষণা আসার পর প্রবাসী নেতাদের অংশগ্রহণের সম্ভাবনা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)